Header Ads Widget

Responsive Advertisement

১৬ ইনিংসেই লিটনের রেকর্ড ছুঁয়ে ফেললেন শামীম

১৬ ইনিংসেই লিটনের রেকর্ড ছুঁয়ে ফেললেন শামীম


২১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শামীম হোসেনের। এই ২১ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমেছেন ১৬ বার। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ২০০-র বেশি স্ট্রাইক রেট ছিল শামীমের, শামীম ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ক্যারিয়ারের সর্বশেষ দুই ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজে টানা দুই ম্যাচে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেট শামীমকে একটি রেকর্ডও উপহার দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটের ইনিংস খেলার রেকর্ড এটি। যে রেকর্ডে শামীম আজ ছুঁয়েছেন লিটন দাসকে। কমপক্ষে ২৫ রানের ইনিংসকে মানদণ্ড ধরেই করা হয়েছে এই হিসাব।


শামীম ১৬ ইনিংসে চারবার ২০০ স্ট্রাইক রেটের ইনিংস খেললেও লিটন এ পর্যন্ত খেলেছেন ৯২ ইনিংস। অর্থাৎ শামীমের যেখানে প্রতি চার ইনিংসে একবার ২০০ ছুঁয়েছে স্ট্রাইক রেট, লিটন তা করেছেন প্রতি ২৩ ইনিংসে।

কমপক্ষে ২৫ রানের ইনিংসে তিনবার ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে এই রেকর্ডে বাংলাদেশের তৃতীয়সেরা মাহমুদউল্লাহ।

Post a Comment

0 Comments